মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালান রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, সমাজ সেবা অফিসার, জাহাঙ্গীর আলম পরামানিক,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রাধানগর,চেয়ারম্যান,মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান, শামিউল আলম শ্যামল, চৌডালা চেয়ারম্যান, গোলাম কিবরিয়া হাবিব, বাঙ্গাবাড়ি চেয়ারম্যান, সাদ্দাম আলী, বিএনপি নেতা আশরাফুল হক।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
78
মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালান রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, সমাজ সেবা অফিসার, জাহাঙ্গীর আলম পরামানিক,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রাধানগর,চেয়ারম্যান,মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান, শামিউল আলম শ্যামল, চৌডালা চেয়ারম্যান, গোলাম কিবরিয়া হাবিব, বাঙ্গাবাড়ি চেয়ারম্যান, সাদ্দাম আলী, বিএনপি নেতা আশরাফুল হক।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।