রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে
193

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালান রোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান,উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ফরহাদ আলম চৌধুরী, সমাজ সেবা অফিসার, জাহাঙ্গীর আলম পরামানিক,পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, রাধানগর,চেয়ারম্যান,মতিউর রহমান, বোয়ালিয়া চেয়ারম্যান, শামিউল আলম শ্যামল, চৌডালা চেয়ারম্যান, গোলাম কিবরিয়া হাবিব, বাঙ্গাবাড়ি চেয়ারম্যান, সাদ্দাম আলী, বিএনপি নেতা আশরাফুল হক।​এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

​সভায় বক্তারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে উপজেলার সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews