রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ মডেল মসজিদ থেকে চুরি অটো রিকশা উদ্ধার, গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
262

নিজস্ব প্রতিবেদক

চাঁপাইনবাবগঞ্জে মডেল মসজিদের সামনে থেকে চুরি হওয়ায় একটি অটো রিকশা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজশাহীর কর্ণহার এলাকা থেকে অটো রিকশাটি উদ্ধার করা হয়। চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগের সাইফুল ইসলামের ছেলে মোঃ আলিম (২৬) ও মোঃ আজিম (২৩), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুশিরা গ্রামের মৃত আশরাফের ছেলে শহিদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে শহীদুল অটো রিকশা উদ্ধারের সময় গ্রেপ্তার করা হয়েছে। বাকী দুজনকে আগেই গ্রেপ্তার করা হয়।

 

ওসি একরামুল হোসাইন পিপিএম বলেন, গত ৯ মে শহরের অক্ট্রয় মোড় সংলগ্ন জেলা মডেল মসজিদের সামনে অটো রিকশা রেখে মাগরিবের নামাজ পড়তে যান তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি। নামাজ পড়ে এসে দেখেন তার অটো রিকশা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

 

ওসি আরও বলেন, মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজশাহীর কর্ণহার থেকে সোমবার রাত ১২ টার দিকে অটো রিকশাটি উদ্ধার করে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে অটো রিকশাটি তার মালিক তরিকুল ইসলামের কাছে ফেরত দেয়া হবে বলে জানান ওসি।

 

তরিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবগ্রামের সাইফুদ্দীনের ছেলে। তিনি অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews