শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুর বাজার মদিনা জামে মসজিদে আজ ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
267

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর বাজার মদিনা জামে মসজিদে আজ সোমবার রাতে অনুষ্ঠিত হবে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল। আল-ইত্তেহাদ মা’য়াল ইখতেলাফ মতানৈক্যসহ ঐক্য নীতির উদ্ভাবক হিসেবে পরিচিত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর স্মরণে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন আলেম-ওলামা উপস্থিত থেকে আলোচনা ও দোয়া পরিচালনা করবেন।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মুছলিহীনের মহাসচিব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজাপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, নেছারাবাদ দরবারের কেন্দ্রীয় মুবাল্লিগ হাফেজ মাওলানা মো. মিরাজুল ইসলাম ও মাওলানা মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুছলিহীন রাজাপুর সদর ইউনিয়নের সভাপতি এবং বাজার মদিনা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর মিয়া।

মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে অনুষ্ঠিতব্য এ ধর্মীয় অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে সকল মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews