এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির রাজাপুর বাজার মদিনা জামে মসজিদে আজ সোমবার রাতে অনুষ্ঠিত হবে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল। আল-ইত্তেহাদ মা’য়াল ইখতেলাফ মতানৈক্যসহ ঐক্য নীতির উদ্ভাবক হিসেবে পরিচিত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর স্মরণে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন আলেম-ওলামা উপস্থিত থেকে আলোচনা ও দোয়া পরিচালনা করবেন। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মুছলিহীনের মহাসচিব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজাপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, নেছারাবাদ দরবারের কেন্দ্রীয় মুবাল্লিগ হাফেজ মাওলানা মো. মিরাজুল ইসলাম ও মাওলানা মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুছলিহীন রাজাপুর সদর ইউনিয়নের সভাপতি এবং বাজার মদিনা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর মিয়া। মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে অনুষ্ঠিতব্য এ ধর্মীয় অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে সকল মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
172
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুর বাজার মদিনা জামে মসজিদে আজ সোমবার রাতে অনুষ্ঠিত হবে হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল। আল-ইত্তেহাদ মা’য়াল ইখতেলাফ মতানৈক্যসহ ঐক্য নীতির উদ্ভাবক হিসেবে পরিচিত হযরত কায়েদ ছাহেব হুজুর রহ.-এর স্মরণে আয়োজিত এ মাহফিলে বিভিন্ন আলেম-ওলামা উপস্থিত থেকে আলোচনা ও দোয়া পরিচালনা করবেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মুছলিহীনের মহাসচিব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজাপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসাইন, নেছারাবাদ দরবারের কেন্দ্রীয় মুবাল্লিগ হাফেজ মাওলানা মো. মিরাজুল ইসলাম ও মাওলানা মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুছলিহীন রাজাপুর সদর ইউনিয়নের সভাপতি এবং বাজার মদিনা জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর মিয়া।
মাহফিল এন্তেজামিয়া কমিটির আয়োজনে অনুষ্ঠিতব্য এ ধর্মীয় অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে সকল মুসল্লি ও ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।