শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে
229

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বড়ইয়া কলেজের শিক্ষক আমিনুল ইসলামের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার (১০ মে) জোহরের নামাজের পর নিজ বাড়ি উপজেলার নাচনমহল গ্রামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজাপুর সাংবাদিক ক্লাব। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে মরহুমার মৃত্যুতে নাচনমহল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews