রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ
প্রকাশিত:
সোমবার, ১১ মে, ২০২৬
১৩৫
বার পড়া হয়েছে
রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলামের মায়ের ইন্তেকাল, শোক প্রকাশ
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠি জেলার রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বড়ইয়া কলেজের শিক্ষক আমিনুল ইসলামের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার (১০ মে) জোহরের নামাজের পর নিজ বাড়ি উপজেলার নাচনমহল গ্রামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজাপুর সাংবাদিক ক্লাব। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এদিকে মরহুমার মৃত্যুতে নাচনমহল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
229
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার রাজাপুর সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বড়ইয়া কলেজের শিক্ষক আমিনুল ইসলামের মা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার (১০ মে) জোহরের নামাজের পর নিজ বাড়ি উপজেলার নাচনমহল গ্রামে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে রাজাপুর সাংবাদিক ক্লাব। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে মরহুমার মৃত্যুতে নাচনমহল গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।