বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

ক্ষমতার আরও কাছে থালাপতি বিজয়

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
193

অনলাইন ডেক্স 

অভিনেতা থেকে রাজনীতিতে আসা জোসেফ বিজয় (থালাপতি বিজয়) তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগিয়ে গেলেন। তার দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) একক সংখ্যাগরিষ্ঠতার পথে বড় সাফল্য পাওয়ার পর এবার সরকার গঠনে সমর্থন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।

 

কংগ্রেসের এই সিদ্ধান্ত নিশ্চিত করেছেন দলের সাংসদ সসিকান্ত সেথিল। তিনি জানান, দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে (টিএনসিসি) টিভিকে-কে সমর্থনের অনুমোদন দিয়েছে।

 

তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের মধ্যে বিজয়ের দল টিভিকে ইতোমধ্যে ১০৮টি আসনে জয় পেয়েছে। কংগ্রেসের পাঁচটি আসন যুক্ত হওয়ায় দলটি সংখ্যাগরিষ্ঠতার আরও কাছাকাছি পৌঁছে গেছে। পাশাপাশি ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই), সিপিআই (এম) এবং বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির সমর্থনও পাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই টিভিকে-কে সমর্থনের পক্ষে ছিলেন। যদিও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চেয়েছিলেন, রাজ্য নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নিক। পরে ভার্চুয়াল বৈঠকে রাজ্য ইউনিটকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

 

জানা গেছে, টিভিকে সরকারে কংগ্রেস দুটি মন্ত্রিত্ব প্রত্যাশা করছে। একই সঙ্গে তারা শর্ত দিয়েছে, বিজয়ের দল যেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বা এর সহযোগী দল—বিশেষ করে এআইএডিএমকে’র সঙ্গে কোনও জোটে না যায়।

 

শিগগিরই রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক সমর্থনপত্র জমা দেওয়া হতে পারে। সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন থালাপতি বিজয়।

 

এদিকে কংগ্রেসের এই সিদ্ধান্তে দীর্ঘদিনের কংগ্রেস-ডিএমকে জোট ভেঙে গেছে। ডিএমকের মুখপাত্র এ সারাভানন একে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করে বলেন, ডিএমকের সমর্থন ছাড়া কংগ্রেস তাদের আসনগুলো জিততে পারত না।

 

সূত্র: এনডিটিভি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews