শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

ভোলাহাটে উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
227

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সানাউল মোর্শেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আলকাস আলী এবং নায়েবে আমির মোঃ লোকমান আলী।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুজন আহাম্মেদ, গোহালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব এবং তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রিজিয়া পারভীন।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ১নং ভোলাহাট ইউনিয়নের তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews