ভোলাহাটে উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন
মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত:
রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
৫২
বার পড়া হয়েছে
ভোলাহাটে উপজেলা পর্যায়ে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন
মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সানাউল মোর্শেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আলকাস আলী এবং নায়েবে আমির মোঃ লোকমান আলী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুজন আহাম্মেদ, গোহালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব এবং তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রিজিয়া পারভীন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ১নং ভোলাহাট ইউনিয়নের তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে।
103
মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টায় ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ সানাউল মোর্শেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মাওলানা মোঃ আলকাস আলী এবং নায়েবে আমির মোঃ লোকমান আলী।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সুজন আহাম্মেদ, গোহালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান হাবীব এবং তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রিজিয়া পারভীন।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে ১নং ভোলাহাট ইউনিয়নের তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪নং জামবাড়ীয়া ইউনিয়নের বড়গাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মাঝে শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে।