শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
327

এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১ নং চেঁচরীরামপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চেঁচরীরামপুর মাধ্যমিক বিদ্যালয়-এ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সুষ্ঠু ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মশিউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীদের ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আসন্ন এসএসসি পরীক্ষায় সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সততা, অধ্যবসায় ও নৈতিকতার সাথে জীবন গড়ার আহ্বান জানান।এ সময় অভিভাবকরাও শিক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং সবার অংশগ্রহণে এক হৃদয়স্পর্শী পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews