শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

জ্বালানি সংকটে নিরলস ইউএনও, দিনরাত ছুটে চলছেন ভোলাহাটে

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে
335

মোঃ শাহ কবির ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জ্বালানি তেলের সংকট মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। সকাল, দুপুর, সাঁঝ—দিনের প্রতিটি মুহূর্তে উপজেলার মানুষের দুর্ভোগ লাঘবে তিনি মাঠে-ময়দানে ছুটে চলছেন।
জ্বালানি তেলের ঘাটতির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যখন ব্যাহত হচ্ছে, তখন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউএনও নিজে সরেজমিনে বিভিন্ন এলাকা পরিদর্শন করে জ্বালানি সরবরাহ, বাজার পরিস্থিতি ও জনভোগান্তি পর্যবেক্ষণ করছেন।
জানা গেছে, জনগণের স্বার্থে তিনি অনেক সময় নাওয়া-খাওয়া পর্যন্ত ভুলে গিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি।
উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইউএনও’র এই আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেছেন। তারা আশা করছেন, তার এ নিরলস প্রচেষ্টায় শিগগিরই জ্বালানি সংকট কাটিয়ে উঠবে ভোলাহাট উপজেলা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ধৈর্য ধারণ করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জ্বালানি ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews