1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

সুবর্ণচরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়েছাই ২৪ দোকান

অনলাইন ডেক্স
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে
155

অনলাইন ডেক্স 

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ভূইয়ার হাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত প্রায় ১টা ৪৫ মিনিটের দিকে স্টীমার ঘাট সংলগ্ন দক্ষিণ মাথার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পুরো বাজারে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং শেষ পর্যন্ত আগুন সম্পূর্ণ নির্বাপন করতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে ২০ জন মালিকের মোট ২৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে সময়মতো পদক্ষেপ নেওয়ায় প্রায় ২ কোটি টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সুবর্ণচর ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. রুবেল পাটোয়ারী জানান, দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি ব্যবসায়ীদের বৈদ্যুতিক লাইনের নিরাপদ ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট