শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে
403

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

আগামী স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন পেতে হলে ত্যাগ ও জনসম্পৃক্ততার রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
তিনি বলেন, “নির্বাচনে মনোনয়ন পেতে কাউকে খুশি করার জন্য ভালো-মন্দ খাওয়ানো বা দামি উপহার দেওয়ার দিন শেষ। এখন সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা শুনতে হবে এবং সমাধানে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “এলাকায় না থেকে, মানুষের বিপদে পাশে না থেকে কেউ যদি মনোনয়ন আশা করেন, তাহলে সেই স্বপ্ন ভুলে যেতে হবে। আগামী কুরবানির ঈদেই বোঝা যাবে, কে এলাকায় কতটা কাজ করেছেন তার ভিত্তিতেই দলীয় ভাবে মনোনয়ন দেওয়া হবে।”
এ সময় তিনি ইউনিয়ন পর্যায়ে ৯০ দিনের কর্মসূচি গ্রহণের কথাও জানান। তিনি বলেন, “এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। প্রতি শুক্রবার ও শনিবার এসব কার্যক্রম পরিচালিত হবে। আমরা যেসব ইউনিয়নে যাব, সেখানে স্থানীয় নেতা-কর্মী ও মুরব্বিদের সঙ্গে নিয়ে তাদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে।”
তিনি আরও জানান, প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে মহিলা দলকে সক্রিয় করা হবে।

রবিবার (২২ মার্চ ২০২৬)
বিকেলে সময়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর উপজেলা বিএনপির দলীয় প্রধান কার্যালয়ে উপজেলা বিএনপি আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান,
সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন, সাবেক সাংগঠনিক আব্দুল কাদের মোল্লা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিনিয়র সাজ্জাদ হোসেন , উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মাহমুদুল হাসান রুবেলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে বিসিকে নিজ কার্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত পবা-মোহনপুর সহ বিশিষ্টজন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এমপি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews