বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

রাজনীতির মাঠে আজ এক অদ্ভুত বাস্তবতা চোখে পড়ছে।

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে
405

ঝালকাঠি প্রতিনিধি এইচ এম শুভর পাঠানো

বাণীতেঃ- এম খায়রুল ইসলাম সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাঠালিয়া উপজেলা যুবদল>>>>

কেউ পাচ্ছে ফ্যামিলি কার্ড, কেউ কৃষক কার্ড। কারো লোন মওকুফ হচ্ছে, কেউ সম্মানী ভাতা পাচ্ছে। কেউ মন্ত্রী, কেউ এমপি, আবার কেউ হয়ে উঠছে দাপুটে পিএস-এপিএস। চারদিকে যেন প্রাপ্তির তালিকা দীর্ঘ হচ্ছে।

কিন্তু একটি প্রশ্ন আজও উত্তরহীন থেকে যাচ্ছে—
যারা বছরের পর বছর রাজপথে নিজের পকেটের টাকায় সংগ্রাম করেছে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিএনপির হাজারো তৃণমূল কর্মী—তাদের ভবিষ্যৎ কোথায়?

যখন আন্দোলনের ডাক এসেছে, তখন তো তারাই সবার আগে মাঠে নেমেছে। পুলিশের লাঠি, মামলা, হামলা, জেল—সবকিছু সহ্য করে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। রাজপথে রক্তাক্ত হয়েছে, তবুও পিছু হটেনি। সেই ত্যাগী মুখগুলো আজ কোথায়? কেন তাদের আর দেখা যায় না?
যাদের ঘাম আর রক্তে বি‌নিম‌য়ে এই পথ তৈরি হয়েছে, দিনশেষে তাদের প্রাপ্তির খাতাটা কি শুধুই শূন্য ই থাকবে?

এই প্রশ্নটা শুধু একজন কর্মীর নয়, হাজার হাজার ত্যাগী নেতাকর্মীর মনের কথা।
রাজনীতির ইতিহাস বলে—ত্যাগের মূল্যায়ন না হলে তার ফল কখনো ভালো হয় না। যারা কঠিন সময় পার করেছে, তাদের ভুলে গেলে ইতিহাস অনেক সময় নির্মমভাবে তার পুনরাবৃত্তি ঘটায়।

আজ চারদিকে নতুন মুখ দেখা যাচ্ছে, এটা স্বাভাবিক। কিন্তু যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের আগুনে পুড়ে রাজনীতিকে বাঁচিয়ে রেখেছে, সেই ত্যাগী নেতাদের যদি আর কোথাও দেখা না যায়—তাহলে সেটি রাজনীতির জন্য ভালো সংকেত নয়।

সময় এসেছে তৃণমূলের সেই ত্যাগী কর্মীদের কথা ভাবার। কারণ দল টিকে থাকে পোস্টার বা পদবিতে নয়, টিকে থাকে সেইসব মানুষদের উপর, যারা প্রতিকূল সময়েও বিএনপির পতাকা হাতে রাজপথ ছাড়ে নাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews