রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সরকার কর্তৃক পাঠানো খেজুর বিতরণ।

  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে
343

মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর প্রতিনিধি:

‎চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় সৌদি আরব সরকারের পাঠানো উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।  উদ্বোধন করেন। গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।  অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (কর্মকর্তা) আব্দুল আলিম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম সহ অন্যান্যরা।  উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া এসব খেজুর সরকারের মাধ্যমে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানের মাঝে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে।  এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews