গোমস্তাপুরে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সরকার কর্তৃক পাঠানো খেজুর বিতরণ।
মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর প্রতিনিধি:
প্রকাশিত:
রবিবার, ১৫ মার্চ, ২০২৬
৭৯
বার পড়া হয়েছে
গোমস্তাপুরে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সৌদি সরকার কর্তৃক পাঠানো খেজুর বিতরণ।
মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় সৌদি আরব সরকারের পাঠানো উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন। গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (কর্মকর্তা) আব্দুল আলিম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম সহ অন্যান্যরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া এসব খেজুর সরকারের মাধ্যমে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানের মাঝে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
121
মো:সামিরুল ইসলাম:গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় সৌদি আরব সরকারের পাঠানো উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন। গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। এ সময় তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম খানা ও হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহায়তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (কর্মকর্তা) আব্দুল আলিম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম সহ অন্যান্যরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া এসব খেজুর সরকারের মাধ্যমে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানের মাঝে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।