রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে
310

নওগাঁ জেলা প্রতিনিধি‌ শামীম আনসারী

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যেও বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।

 

এসময় নওগাঁ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ও জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম সহ অন্যরা বক্তব্য রাখেন। পরে সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।

 

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বেসরকারি সংস্থা রেড ক্রিসেন্ট ও স্কাউট সদস্যরা অংশ নেয়। এর আগে সদর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।#

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews