শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

আয়াতুল্লাহ আলী খামেনি যে ‘আর নেই’ তার ‘লক্ষণ বাড়ছে’, দাবি নেতানিয়াহুর

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে
362

অনলাইন ডেক্স 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যে আর “নেই”, তার “লক্ষণ ক্রমশ বাড়ছে” বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তার এই বক্তব্যের পর, অসমর্থিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মি. খামেনি নিহত হয়েছেন।

একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার মার্কিন কর্মকর্তাদের জানিয়েছেন যে, তেহরানে নিজ কম্পাউন্ডে চালানো হামলায় মি. খামেনি নিহত হয়েছেন।

এছাড়া নিউজ টুয়েলভ এবং টাইমস অব ইসরায়েলসহ একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যমও ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে সর্বোচ্চ নেতার মৃত্যুর দাবি করেছে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবিসি নিউজকে বলেছিলেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দুজনেই “সুস্থ ও নিরাপদে” আছেন।

আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা-র এক প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির কার্যালয়ের জনসংযোগ প্রধান সৈয়দ মেহরদাদ সৈয়দ মাহদি বলেছেন, “শত্রুরা মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিয়েছে। আমাদের সবার এ বিষয়ে সতর্ক হওয়া উচিত।”

এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প এবিসি নিউজকে বলেছেন যে, মার্কিন হামলা “ইতোমধ্যেই ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে” এবং ইরানের শীর্ষ নেতৃত্বের “অনেকেই” আর নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews