অনলাইন ডেস্ক ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন প্রথমে বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পের কম্পন কলকাতায় পৌঁছালে মানুষ বাড়ি, অফিস ও স্কুলসহ বিভিন্ন ভবন থেকে দ্রুত বেরিয়ে আসেন। প্রতিবেদন অনুসারে, জনবহুল এলাকায় পুরনো ভবন বেশি থাকায় আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই তাদের মোবাইল ফোনে পাওয়া ভূমিকম্প সতর্কবার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। বহু বাসিন্দা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বেরিয়ে খোলা জায়গায় জড়ো হন। একজন ৬৩ বছর বয়সি নারী, যিনি একটি দোলনা চেয়ারে বসে ছিলেন, জানান যে তিনি চেয়ারটিকে নিজে থেকেই দুলতে দেখেছেন। তার ভাষ্য, ফ্যান বন্ধ থাকা সত্ত্বেও সেটিও নড়াচড়া করছিল। এনডিটিভিকে তিনি বলেন, ‘এটি প্রায় পাঁচ মিনিট ধরে চলেছে।’
247
অনলাইন ডেস্ক
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এদিন প্রথমে বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পের কম্পন কলকাতায় পৌঁছালে মানুষ বাড়ি, অফিস ও স্কুলসহ বিভিন্ন ভবন থেকে দ্রুত বেরিয়ে আসেন।
প্রতিবেদন অনুসারে, জনবহুল এলাকায় পুরনো ভবন বেশি থাকায় আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অনেকেই তাদের মোবাইল ফোনে পাওয়া ভূমিকম্প সতর্কবার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। বহু বাসিন্দা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে বেরিয়ে খোলা জায়গায় জড়ো হন।
একজন ৬৩ বছর বয়সি নারী, যিনি একটি দোলনা চেয়ারে বসে ছিলেন, জানান যে তিনি চেয়ারটিকে নিজে থেকেই দুলতে দেখেছেন। তার ভাষ্য, ফ্যান বন্ধ থাকা সত্ত্বেও সেটিও নড়াচড়া করছিল।
এনডিটিভিকে তিনি বলেন, ‘এটি প্রায় পাঁচ মিনিট ধরে চলেছে।’