শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বিএনপি ক্ষমতায় আসার পর পণ্যের দাম কমতে শুরু করেছে: বুলু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে
298

 অনলাইন ডেস্ক

বিএনপি ক্ষমতায় আসার পর পণ্যের দাম কমতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বেগমগঞ্জে প্রান্তিক মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।

বুলু বলেন, ‘বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমতে শুরু করেছে। আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডার ২২০০ টাকা থেকে ২৩০০ টাকা দিয়ে নিয়েছিলেন, সেখানে এখন তা নিতে পারছেন ১২৮০ টাকা করে। আস্তে আস্তে সব পণ্যের দাম নিয়ন্ত্রণে চলে আসবে। কারণ, রাষ্ট্র পরিচালনায় বিএনপির যে অতীত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পরিচালনা করবেন।’

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আরও বলেন, ‘আমি পুরো বেগমগঞ্জে পাঁচ হাজার প্রান্তিক মানুষের মাঝে ৩২ লাখ টাকার ইফতারসামগ্রী বিতরণ করব। পরে ঈদসামগ্রী বিতরণ করব। আমি আমাদের বেগমগঞ্জের যারা বিত্তবান আছেন তাদের আহ্বান করব, মাহে রমজান মাসে তারা যেন প্রান্তিক লোকজনের পাশে দাঁড়ায়। যাতে ওই সব লোকজন সুন্দরভাবে ইফতার করতে পারে। আমরা বিএনপি প্রান্তিক মানুষের পাশে আছি। এর বাইরে বিত্তবানরা এগিয়ে আসলে আসলে আমরা খুশি হব।’

এ সময় আরও ছিলেন—নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য শামীমা বরকত লাকী, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্যসচিব মহসিন আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews