রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় ঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১৪ বার পড়া হয়েছে
401

অনলাইন ডেস্ক

ভারতের লখনৌ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়া মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তাদের হিন্দু সহপাঠীরা নিজেরাই দেয়াল হয়ে দাঁড়িয়ে পড়েন। এ ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরোনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্স সম্প্রতি প্রশাসন তালাবদ্ধ করে দেয়। কর্তৃপক্ষের দাবি, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা এড়াতে এটি বন্ধ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, রমজান মাসে কোনো নোটিশ ছাড়াই মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে মুসলিম শিক্ষার্থীরা মসজিদের বাইরে নামাজ আদায় করেন। এ সময় সম্ভাব্য বাধা এড়াতে হিন্দু শিক্ষার্থীরা তাদের চারপাশ ঘিরে মানবঢাল তৈরি করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, লাল বড়দারি ভবনটি ক্ষতিগ্রস্ত এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই গেট তালাবদ্ধ করে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা দ্রুত মসজিদ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় কংগ্রেস নেতা ইমরান প্রতাপগরি শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, লাল বড়দারি কমপ্লেক্সটি ১৮০০ সালে নবাব নাসিরউদ্দিন হায়দার নির্মাণ করেন এবং বর্তমানে এটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews