প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
প্রকাশিত:
শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
২০৪
বার পড়া হয়েছে
প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান
অনলাইন ডেস্ক দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি সেখানে প্রবেশ করলে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এসময় কার্যালয়ে একটি স্বর্ণচাঁপা গাছ লাগিয়েছেন তারেক রহমান। নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এসময় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
321
অনলাইন ডেস্ক
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তিনি সেখানে প্রবেশ করলে মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এসময় কার্যালয়ে একটি স্বর্ণচাঁপা গাছ লাগিয়েছেন তারেক রহমান।
নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। এসময় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কার্যালয় চত্বরে একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। বৃক্ষরোপণ শেষে তিনি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাতে অংশ নেন।