বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

  • প্রকাশিত: শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
235

 

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ৬ থেকে ৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত আশুলিয়া থানা তাঁতি দলের সহসভাপতি বকুল ভুঁইয়া ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনির অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুট ব্যবসা নিয়ে টানাপড়েন চলছিল। এর জের ধরেই এ সংঘর্ষের সূত্রপাত বলে দাবি তাদের।

জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের আগে কারখানাটির ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন স্থানীয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা কবির হোসেন সরকার। পরে সেই নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রদল নেতা রনির হাতে। জাতীয় নির্বাচনের পর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ নতুন করে তীব্র আকার ধারণ করে।

মোস্তাফিজুর রহমান রনি অভিযোগ করেন, বৈধ চুক্তি থাকা সত্ত্বেও প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাকে ঝুট উত্তোলনে বাধা দিচ্ছিল। বৃহস্পতিবার আলোচনার জন্য কারখানায় গেলে তার ওপর হামলা চালানো হয়, মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন রনি।

অভিযোগের বিষয়ে বকুল ভুঁইয়ার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি; তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews