রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

নাচোলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে
376

নাচোল প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় নাচোল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এই জানাজা সম্পন্ন হয়।
​বিকেল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ জানাজায় অংশগ্রহণের জন্য মাঠ প্রাঙ্গণে সমবেত হতে থাকেন। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। ​উক্ত গায়েবানা জানাজায় ইমামতি করেন উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা রবিউল ইসলাম। জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। ​জানাজায় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

​৩১ ডিসেম্বর ২০২৫ ইং

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews