বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

নওগাঁ-৩ আসনে জামায়াতের মনোনয়ন ফরম জমা সম্পন্ন

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে
267

বুলবুল আহম্মেদ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ মাহফুজুর রহমান।

সোমবার সকালে প্রার্থী মাহফুজুর রহমান এবং দলীয় নেতাকর্মীরা মহাদেবপুর উপজেলা প্রশাসক ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এ সময় সময় উপস্থিত ছিলেন আসন পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমীর শহীদুল ইসলাম ফারুক, মহাদেবপুর উপজেলা আমীর আব্দুল আজিজ সুমন, বদলগাছী উপজেলার আমীর ইয়াসিন আরাফাত, মহাদেবপুর উপজেলার নায়েবে আমীর রফিকুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম জমার বিষয়টি নিশ্চিত করে মাওঃ মোঃ মাহফুজুর রহমান বলেন, আলহামদুলিল্লাহ যথাযথভাবে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। আশা করি, সারাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, আগামী দিনে জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করছি। নওগাঁ-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews