শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে কোরআনের আলো সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 26;
618

মো: আব্দুল্লাহ 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা ৬ নং ওয়ার্ডে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ক্বেরাত, ইসলামী সংগীত, আযান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান।

২৭ ডিসেম্বর (শনিবার) সকাল থেকেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানটি চলে বিকাল ৪টা পর্যন্ত। অনুষ্ঠান দেখার জন্য ছুটে আসেন দুরদুরান্ত থেকে ছোট বড় সকলে।

উক্ত প্রতিযোগিতায় ৮টি প্রতিষ্ঠান থেকে ৩০০ শির্ক্ষাথী অংশগ্রহণ করেন কোরআনের আলো সাংস্কৃতিক অনুষ্ঠানে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রবিউল ইসলাম (টিপু) চেয়ারম্যান ২নং গোবরাতলা ইউনিয়ন পরিষদ, সভাপতিত্ব করেন, আলহাজ্ব মো: আনারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মো: উসমান গনি (বাবু), ইউপি সদস্য ২নং গোবরাতলা ইউনিয়ন পরিষদ, মাও: মো: ওমর ফারুক পেশ ইমাম মহিপুর মোড় জামে মসজিদ, মাও: মো: ফিরোজ কবির, মাও: তোহরুল ইসলাম, মাও: কবির আহমেদ সহ আরো অন্যান্যরা।

উক্ত অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাও: মো: আব্দুল মজিদ ইমাম ও খতিব চামাগ্রাম মন্ডলপাড়া জামে মসজিদ, হাফেজ মাও: মো: হেদায়েতুল্লাহ ইমাম ও খতিব পুলিশ লাইন জামে মসজিদ, এবং মো: মুখতার আলী পেশ ইমাম জেলা মডেল মসজিদ, মু: মাহবুব আলম, জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী সংগীতশিল্পী।

অনুষ্ঠানে প্রধান অতিথি রবিউল ইসলাম (টিপু) বলেন,আমাদের জীবন যদি ইসলামের আলো দিয়ে গড়ি তাহলে আমাদের জীবন আরো সুন্দর ও আলোকিত হবে, এবং আমরা এই দুনিয়ায় থাকবো কতদিন কিন্তু মৃত্যুর পর কোটি কোটি বছর আমাদের কবরে থাকতে হবে।

পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews