রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে
472

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের নবাগত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার বেলা ১১টার সময় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি বলেন, সরকার আমাদের পদায়ন করেছেন মূলত আগামী ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই চাঁপাইনবাবগঞ্জের নির্বাচন যেন শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু হয়, সে লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি জানান, জেলার ঝুঁকিপূর্ণ, অধিক ঝুঁকিপূর্ণ ও কম ঝুঁকিপূর্ণ এলাকা ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় পুলিশের নিয়মিত টহল, ভ্রাম্যমাণ টহলসহ প্রয়োজনীয় পুলিশি কার্যক্রম জোরদার করা হবে।

মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জে মাদকের প্রবণতা তুলনামূলক বেশি। মাদক ও চোরাচালান নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবো। সাংবাদিকদের সহযোগিতায় তালিকা হালনাগাদ করে আরও শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জেলায় নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সড়ক দুর্ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব সমস্যা সমাধানে পুলিশের পাশাপাশি সামাজিক সচেতনতা প্রয়োজন। তিনি বলেন, একটি জীবন একটি পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতা ও সচেতনতা যেমন জরুরি, তেমনি সাধারণ মানুষকেও ট্রাফিক আইন মানতে হবে।

যানজটসহ শহরের সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নেও তিনি কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সা‌র্কেল) মোঃ ইয়াসির আরাফাত সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews