শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৩৬৪ বার পড়া হয়েছে
365

বদলগাছী (নওগাঁ)প্রতিনিধিঃ
২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য নওগাঁর বদলগাছীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় কৃষি অফিস হল রুমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রাণী, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম মাজহারুল আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সজল সরকার।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানাযায়,উপজেলাে ৮টি ইউনিয়নে চলতি মৌসুমে সরিষা আবাদের জন্য মোট ৪ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এক বিঘা জমির জন্য ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রণোদনার মাধ্যমে বিতরণ করা হয়।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews