শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

গোমস্তাপুরে কেজি স্কুলের পাঠদানের মান উন্নয়ন বিষয়ক মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে
274

সারওয়ার জাহান সুমন,গোমস্তাপুরঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেজি ও কিন্টার গার্ডেন স্কুলের পাঠ দানের মান উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৩ অক্টোবর) সকালে উপজেলার রিসোট সেন্টারে উপজেলা শিক্ষা অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের যে আনন্দঘন পরিবেশে পাঠদান করানো হয় ঠিক একই পদ্ধতিতে যেন উপজেলার সকল কেজি ও কিন্টারগার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে পাঠদান করা হয়। দেশের প্রাথমিক শিক্ষার অগ্রসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি এসব শিক্ষা প্রতিষ্ঠানের অবদান অনস্বীকার্য। সরকারী সিদ্ধান্ত মোতাবেক উপজেলা সকল কেজি ও কিন্টার গার্ডেন স্কুলের নিবন্ধন সঠিকভাবে করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতোই সকল কেজি ও কিন্ডারগার্ডেন স্কুলেও বিনামূল্যে সরকারি পাঠ্যবই দেয়া হয়। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ কে এম ওলিউল ইসলাম, ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল, রহনপুর জ্ঞানচক্র একাডেমীর সারওয়ার হাবিব সহ উপজেলার বিভিন্ন কেজি ও কিন্ডারগার্ডেন স্কুলের প্রধান শিক্ষকগণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews