শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর ৫টি জরুরি দাবি।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
173

শহীদুল্লাহ আব্বাসী ক্রাইম রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ। নাচোল উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সমস্যা সমাধানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব বরাবর নাচোল উপজেলার সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা সচল ও উন্নত করতে ৫টি জরুরি দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের (নাচোল,গোমস্তাপুর, ভোলাহাট) মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব ড. মিজানুর রহমান।

 

দাবিগুলো নিম্নরুপ:-

 

১। গাইনী কনসালটেন্ট নিয়োগ: হাসপাতালে প্রস্তুতকৃত অপারেশন থিয়েটারটি চালু করার মাধ্যমে স্বাভাবিক প্রসব বৃদ্ধি ও সিজারিয়ান অপারেশন সচল করতে জরুরি ভিত্তিতে একজন জুনিয়র কনসালটেন্ট (গাইনী) পদায়ন।

 

২। যানবাহন সংকট দূরীকরণ: উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য একটি গাড়ির ব্যবস্থা করা, যাতে ফিল্ড ভিজিট ও স্বাস্থ্যসেবার তদারকি ব্যাহত না হয়।

 

৩। ল্যাবরেটরি যন্ত্রপাতি সরবরাহ: নির্ভুল রোগ নির্ণয়ের জন্য ল্যাবরেটরিতে জরুরি ভিত্তিতে সিবিসি অটো-অ্যানালাইজার (সেল কাউন্টার), ল্যাব রোটেটর মেশিন এবং ডিজিটাল মাল্টি চ্যানেল ইসিজি মেশিনসহ অটো-অ্যানালাইজার চালানোর জন্য একটি কম্পিউটার ও প্রিন্টার বরাদ্দ।

 

৪। এমএসআর বরাদ্দ বৃদ্ধি: বড় এই উপজেলার জনসংখ্যা বিবেচনায় ল্যাবরেটরির এমএসআর বরাদ্দ বর্তমানের ২% থেকে বৃদ্ধি করে ৫%-এ উন্নীত করা।

 

৫। সার্জারি কনসালটেন্ট নিয়োগ: অপারেশন থিয়েটারে সার্জারির বিভিন্ন কার্যক্রম পুরোদমে চালু করতে একজন জুনিয়র কনসালটেন্ট (সার্জারী) পদায়ন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews