শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

৫৯ বিজিবির অভিযানে ভোলাহাট সীমান্ত হতে ৮৯ বোতল ভারতীয় মদ আটক

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৩৭০ বার পড়া হয়েছে
400

ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

বিজিবির মহাপরিচালক এবং সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিজিবি সদস্য সজাগ ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০২ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাত ১.৪০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের সীমান্ত পিলার ১৯৫/২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ১নং ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামস্থ আমবাগানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালীন বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে গেলে টহলদল ঘটনাস্থল হতে মালিকবিহীন ৮৯ বোতল ভারতীয় মদ (Cosmos Fifty) আটক করতে সক্ষম হয়। বর্তমানে আটককৃত মদ জিডি করতঃ ভোলাহাট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে। এছাড়া প্রতিবেশী দেশ থেকে যে কোন ধরনের অবৈধ চোরাচালানী মালামালসহ মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সর্বদা সজাগ রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews