এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠির কাঁঠালিয়ায় স্বামীর স্বীকৃতি ও সংসারে ফিরে নেওয়ার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘট করছেন জান্নাতি আক্তার (২০) নামে এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতি আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। অভিযোগ উঠেছে, জান্নাতি আক্তার স্বামীর বাড়িতে পৌঁছানোর খবর পেয়ে স্বামী শাকিল ইসলামের পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে যান। এরপর থেকেই বাড়ির সামনে অবস্থান নিয়ে স্বীকৃতির দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ওই তরুণী। ভুক্তভোগী জান্নাতি আক্তার জানান, প্রায় তিন বছর আগে চাকরির সুবাদে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করার সময় মো. শাকিল ইসলামের (২২) সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় এক বছর আগে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।
217
এইচ এম শুভ ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় স্বামীর স্বীকৃতি ও সংসারে ফিরে নেওয়ার দাবিতে স্বামীর বাড়িতে অবস্থান ধর্মঘট করছেন জান্নাতি আক্তার (২০) নামে এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতি আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার উলিপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে।
অভিযোগ উঠেছে, জান্নাতি আক্তার স্বামীর বাড়িতে পৌঁছানোর খবর পেয়ে স্বামী শাকিল ইসলামের পরিবারের সদস্যরা ঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে যান। এরপর থেকেই বাড়ির সামনে অবস্থান নিয়ে স্বীকৃতির দাবিতে অনড় অবস্থানে রয়েছেন ওই তরুণী।
ভুক্তভোগী জান্নাতি আক্তার জানান, প্রায় তিন বছর আগে চাকরির সুবাদে ঢাকার একটি গার্মেন্টসে কাজ করার সময় মো. শাকিল ইসলামের (২২) সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রায় এক বছর আগে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।