শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

স্থানীয় সরকার নির্বাচনে শিগগিরই প্রার্থী ঘোষণা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি

  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে
208

মাধবপুর প্রতিনিধি : ফোরকান উদ্দিন রোমান, 

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব ও সুপরিচিত ইসলামি চিন্তাবিদ মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরি। তিনি জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করা হবে।

সম্প্রতি এক বক্তব্যে মুফতি তাহেরি বলেন,

“আমাদের লক্ষ্য শুধুমাত্র নির্বাচন নয়; বরং এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করা, যারা আল্লাহভীরু, সৎ, ন্যায়পরায়ণ এবং জনগণের খেদমতে নিবেদিত থাকবে। আমরা এমন প্রার্থী বাছাই করছি, যারা ইসলামী মূল্যবোধ ধারণ করে সমাজে শান্তি, শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে।”

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকার ব্যবস্থায় আদর্শবান নেতৃত্বের অত্যন্ত প্রয়োজন। এজন্য সংগঠন অত্যন্ত সতর্কতার সাথে যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করছে এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

মুফতি তাহেরি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই ঘোষণার মাধ্যমে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সম্ভাব্য প্রার্থী ঘোষণা ঘিরে ইতোমধ্যে জনমনে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews