বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

সোনামসজিদ সীমান্তে আবারও বিপুল পরিমাণ ফেন্সিডিল এর চোরাচালান রুখে দিল মহানন্দা ব্যাটালিয়ন

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে
294

ফারুক হোসেন ডন

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় চোরাকারবারীরা বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রেখেছে এবং সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করবে । সেই তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র ০১ টি বিশেষ টহল দল গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখ মধ্যরাত আনুমানিক ২৩৪০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে ০৩টি প্লাস্টিকের ক্যারেটে বস্তাবন্দি অবস্থায় সর্বমোট ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি’র আভিযানিক কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews