শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সৈয়দ শিব্বির আহাম্মেদ (শিবলী হুজুর) কে ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ, লাইভে এসে মুখ খুললেন ব্যবসায়ী সাদেক

  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
123

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আলোচিত ব্যক্তিত্ব সৈয়দ শিব্বির আহাম্মেদ (শিবলী হুজুর) কে ঘিরে গভীর ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিস্ফোরক বক্তব্য দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী মোঃ সাদেক।
লাইভ বক্তব্যে সাদেক দাবি করেন, “শিবলী হুজুরের বিরুদ্ধে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে। এটি শুধুমাত্র ব্যক্তিগত আক্রমণ নয়, বরং তার সামাজিক ও ধর্মীয় অবস্থান ক্ষুণ্ন করার একটি চক্রান্ত।”
তিনি আরও বলেন, “শিবলী হুজুর দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দেখে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাকে বিতর্কিত করতে উঠেপড়ে লেগেছে।”
এদিকে স্থানীয় অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য প্রকাশের দাবি জানান।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews