সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ঈফফাত জাহান তুলিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
প্রকাশিত:
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
৩০
বার পড়া হয়েছে
সুন্দরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ ঈফফাত জাহান তুলিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
ফাহিম মিয়া সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি সেখানে তাঁকে অভ্যন্তরীণ নিয়োগ শাখায় সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, সম্প্রতি ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের আন্দোলন ও বিভিন্ন দপ্তরে তালা দেওয়ার ঘটনার মুখে পড়েছিল উপজেলা প্রশাসন। তবে ইউএনও সে সময় নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেন এবং সব অভিযোগ নাকচ করেন। পরবর্তীতে আলোচনা ও বৈঠকের মাধ্যমে বিষয়টি কিছুটা সমাধান হলেও এর কিছুদিন পরই এই বদলির সিদ্ধান্ত এলো। প্রজ্ঞাপনে এ বদলিকে জনস্বার্থে নেওয়া সাধারণ প্রক্রিয়া হিসেবেই উল্লেখ করা হয়েছে।
82
ফাহিম মিয়া সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি
সেখানে তাঁকে অভ্যন্তরীণ নিয়োগ শাখায় সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, সম্প্রতি ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের আন্দোলন ও বিভিন্ন দপ্তরে তালা দেওয়ার ঘটনার মুখে পড়েছিল উপজেলা প্রশাসন। তবে ইউএনও সে সময় নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেন এবং সব অভিযোগ নাকচ করেন।
পরবর্তীতে আলোচনা ও বৈঠকের মাধ্যমে বিষয়টি কিছুটা সমাধান হলেও এর কিছুদিন পরই এই বদলির সিদ্ধান্ত এলো। প্রজ্ঞাপনে এ বদলিকে জনস্বার্থে নেওয়া সাধারণ প্রক্রিয়া হিসেবেই উল্লেখ করা হয়েছে।