শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সিংড়ায় ৪নং কলম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে
254

হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টারঃ

 

নাটোরের সিংড়া উপজেলার ৪নং কলম ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।

 

বাজেটে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ খাত ও জনগণের মৌলিক চাহিদা পূরণকে প্রাধান্য দিয়ে ২ কোটি ১৮ লাখ ৮৯ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়।

 

৪নং কলম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হারুন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম বাজেট উপস্থাপন করেন।

 

অনুষ্ঠানে কলম ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য রাখেন এবং বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন।

 

এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews