বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে নাচোল উপজেলা (চাঁপাইনবাবগঞ্জ) নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে
534

মোঃ হাবিবুর রহমান নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি|

বাংলাদেশ তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী , দেশ নায়ক তারেক রহমানের মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার সকাল ৬টায় ফজরের নামাজের পর তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তার পর পরই চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের নাচোল উপজেলার নেতৃবৃন্দের মাঝে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের গণমানুষের নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। আজ সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমাদের পক্ষ থেকে মায়েতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং নিজ উপজেলা নাচোল বাশীর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে।

​খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজনৈতিক অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে নাচোল বাস স্ট্যান্ড সংলগ্ন বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক ভিড় করছেন। এ সময় দলীয় কর্মসূচি অংশ হিসেবে কুরআন তেলাওয়াত, দোয়া ,জাতীয় পতাকা অর্ধনমিত এবং কাল পতাকা অর্ধনমিত রাখা হয়।

এসময় দলীয় নেতৃবৃন্দ তার কর্মময় জীবন নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি তিন মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আধুনিক বাংলাদেশ গঠন এবং সংসদীয় গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকা অনস্বীকার্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews