বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

সাংবাদিকদের নেওয়ার কিছু নেই, দেওয়ার অনেক আছে: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাইদুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে
243

পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে “জাতীয় সংবাদিক সংস্থা” ৮ জেলা,উপজেলা ও মহানগর কমিটির সদস্যদের নিয়ে বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে নগরীর এস.কে কমিউনিটি সেন্টারে সম্মেলন শুরু হয়ে দুপুর ২টার দিকে শেষ হয়। জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর সঞ্চালনায় ও সভাপতি নুরে আলম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণ পরিষদের সদস্য মোহাম্মদ মনজুর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ -সভাপতি, মোঃ আবুল কাশেম মজুমদার। উক্ত সভায় বক্তারা বলেন, স্বৈরাচারী সরকার পতনের পরবর্তী সময়ে, সাংবাদিকেরা কঠিন সময় পার করছেন। নানা ভাবে ট্যাগ লাগিয়ে মামলা, হামলা, হত্যা চেষ্টা এবং ইতি মধ্যে সারা বাংলাদেশে অনেক সাংবাদিকে হত্যাও করা হয়েছে। অবিলম্বে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। জাতীয় সংবাদিক সংস্থা সবসময়ে নিপীড়িত সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, মামুন রশিদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ- সভাপতি, নজরুল হুদা,দৈনিক রাজশাহীর আলো, পত্রিকার সম্পাদক, মো. আজিবর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি, সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক, গোলাম মোস্তফা মামুন, রাজশাহী মডেল প্রেসক্লাবের সভাপতি, এমদাদুল হক্, রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি আরিফুর রহমান আরিফ, রাজশাহী অনলাইন ফোরামের সভাপতি, ফয়সাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল ইসলাম মিমুল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews