শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সহকারী ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিলে পুলিশের বাধা ভারতীয় হাইকমিশন ঘেরাও করে বিক্ষোভ জুলাই ৩৬ মঞ্চের,পুলিশের বাধা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে
350

পাভেল ইসলাম মিমুল নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে ‘মার্চ টু সহকারী ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর ভদ্রা মোড় এলাকার স্মৃতি অম্লান চত্বর থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। মিছিলটি শুরুর পর আন্দোলনকারীরা ‘নারায়ে তাকবির’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’ সহ বিভিন্ন ভারতবিরোধী স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটির গতি রোধ করে। আন্দোলনকারীরা ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের আটকে দেয়। ‘ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চ’ এই কর্মসূচির ডাক দেয়। সেখানে মিফতাহুল জান্নাত নামে এক আন্দোলনকারী বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। আমরা জীবন দেব, তবুও পিছু হটব না। প্রয়োজনে এখানেই আমার লাশ পড়বে।’ আন্দোলনকারীরা ঘটনাস্থলেই নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে আরএমপি’র (রাজশাহী মেট্রোপলিটন পুলিশ) বোয়ালিয়া জোনের এডিসি ফরহাদ হোসেন বলেন, ‘আমরা আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে অবস্থান নিয়েছি। তাঁদের দাবির বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষ পর্যন্ত পৌঁছেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews