বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

সন্ত্রাস ও চাঁদাবাজের জায়গা ফতুল্লায় হবে না — এমপি আব্দুল্লাহ আল আমিন

  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
235

নারায়ণগঞ্জ সদর প্রতিনিধি: মোঃ আতিকুর রহমান ইলিয়াস
নারায়ণগঞ্জ- ০৪ আসনের এমপি এডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধীদের জন্য ফতুল্লায় কোনো জায়গা থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে এসব অপরাধ দমন করা হবে।
তিনি বলেন, “ফতুল্লাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যদি সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
আজ ২ মার্চ ২০২৬ ভুইগড় দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন।
তিনি আরও বলেন, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
মুফতী জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসর অধ্যক্ষ মাওলানা খালেদ সাইফুল্লাহ, প্রতিষ্ঠানের সভাপতি এডভোকেট মাইনুদ্দিন মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews