শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সত্যনিষ্ঠ সংবাদই গণতন্ত্রের ভিত্তি: নাটোরে ব্যারিস্টার পুতুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে
387

হাসান আলী সোহেল, নাটোর প্রতিনিধ

নাটোরের বাগাতিপাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় পোড়াবাড়িয়া বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার পুতুল বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র তুলে ধরা সম্ভব এবং গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়।

তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় সাংবাদিকদের অবদানের প্রশংসা করেন।

সভায় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম, এশিয়ান টিভি’র সাংবাদিক হাসান আলী সোহেলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

মতবিনিময়ে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ এবং স্থানীয় সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews