বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির ছাত্রী গৌরীর

  • প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
90

বুলবুল আহম্মেদ ( বুলু) প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ):

নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের চাপাইনগর গ্রামে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় গৌরী এক্কা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৌরী এক্কা চাপাইনগর গ্রামের খোকন এক্কার মেয়ে। সে স্থানীয় গোঁবরচাপা কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুল থেকে বাড়ি ফেরার পর নিজ বাড়ির নিকটবর্তী পাকা সড়ক পার হওয়ার সময় গৌরী রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার চেষ্টা করে। এ সময় জয়পুরহাটের দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাতনামা পিকআপ তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পিকআপটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।খবর পেয়ে বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।

 

এ ঘটনায় নিহত শিশুর পরিবারে শোকের মাতম নেমে এসেছে। গৌরীর অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝেও গভীর শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা ঘাতক যানবাহন ও এর চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews