শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

সড়ক ডাকাতি ও মাদকের বিরুদ্ধে  গোমস্তাপুর থানা পুলিশের সচেতনামূলক সভা 

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৫৯ বার পড়া হয়েছে
473

মো:সামিরুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে স্থানীয় ব্যক্তিদের নিয়ে সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চুরি,ডাকাতি,ছিনতাই, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদসহ অন্যান্য অপকর্ম প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া রহনপুর-আড্ডা সড়কসহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে রাতের বেলা বেশ কয়েকটি ডাকাতি ও ছিনতাই ঘটনাসহ মাদকদ্রব্য বিক্রি ও সেবনের পরিপেক্ষিতে স্থানীয় জনসাধারণের সঙ্গে সতর্কমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে গোমস্তাপুর থানা পুলিশ। সচেতনামূলক সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর উপজেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শারার , উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাবেক পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেন, রহনপুর ইউপি সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় ব্যক্তিরা। এ সময় স্থানীয় লোকজন আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন প্রশ্ন করেন।

সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট শারার বলেন, আপনারা একত্রিত থাকেন। একত্রিত হয়ে কাজ করলে অপরাধীরা কোন কিছুই করতে পারবে না। ভয় না করে অপরাধীদের ধরিয়ে দেবার চেষ্টার করুন। সেনাবাহিনী সড়কে টহল দিয়ে পাহাড়া অব্যাহত রাখবে বলে তিনি জানান।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক বলেন, রাতের বেলা রহনপুর-আড্ডা, আড্ডা- বড়দাদপুর পর্যন্ত  গোমস্তাপুর থানা পুলিশের টহল জোরদার রয়েছে । পুলিশ সদস্য সীমিত, যানবাহনের সমস্যা রয়েছে। একটু এগিয়ে গেলে পেছনেই গাছ ফেলে সেটা করছে। পুলিশ চেষ্টা করছে অপরাধীদের ধরতে। তবে আপনাদের সহযোগীতার প্রয়োজন। যখন সড়কে এই কাজটি করে তখন আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের সহযোগীতা নিয়ে তাদেরকে আটক করা সহজ হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বলছি পুলিশ যদি দায়িত্বে অবহেলা ও অপকর্মে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সন্দেহজনক লোকজনের কার্যকলাপে সতর্ক থাকাসহ এলাকায় নিরাপত্তা জোরদারের পরামর্শ দেওয়া হয়। যাতে পুলিশ ও জনতা সম্বলিত প্রচেষ্টায় বিভিন্ন অপরাধ দমন করা সহজ হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews