বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় পণ্য জব্দ

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩১৯ বার পড়া হয়েছে
402

ফারুক হোসেন ডন, 
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের বিভিন্ন স্থানে পাচারের লক্ষ্যে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮২/২-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামস্থ জনৈক শমসের আম বাগানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট মজুদ করছে। সেই তথ্যের ভিত্তিতে অদ্য ২৫ জানুয়ারি সকাল ৫: বিশ মিনিটে আজমতপুর বিওপি হতে ১টি বিশেষ টহল দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে এবং ৩৪৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (Tensiwin) এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর বিকল্প ভারতীয় নেশাজাতীয় Eskuf DX সিরাপ আটক করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে পালিয়ে গেলে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি। আটক নেশাজাতীয় ট্যাবলেটগুলোর বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত ২ মাসে সীমান্তে অভিযান চালিয়ে এ যাবৎ ২২০০ বোতল ফেন্সিডিল এর বিকল্প কয়েক ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, *জাতির বৃহত্তর স্বার্থে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews