বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ লালপুরে টিনশেডের তিন কক্ষে চলছে অর্জুনপুর-বরমহাটি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ডাবের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হাতিয়ে নিতেন মালামাল, গ্রেফতার ৪ রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা তানোরে পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজাসহ গ্রেফতার; এলাকায় স্বস্তি গোমস্তাপুরে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্নের লক্ষ্যে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দখলবাজমুক্ত কাঁচপুর ইউনিয়ন গড়ে তুলবো—চেয়ারম্যান পদপ্রার্থী আল-আমিন চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আটক

শফিকুল হক মিলন এমপি দীর্ঘায়ু কামনায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে
241

ফিরোজ আলম, নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর কেশরহাট -বাজারে অটোরিকশা চালক, ভ্যান চালক, অটো-উল্কা চালক, সিএনজি চালক, ভ্রাম্যমান দোকানদার ও পথচারী শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়াতে প্রভাষক রাইসুল ইসলাম রাসেল এর উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাইসুল ইসলাম রাসেল এর সার্বিক সহযোগিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত কামনায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাজশাহী -৩ (পবা মোহনপুরের) এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন দীর্ঘায়ু কামনায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ মার্চ) বিকেল সময়ে কেশর হাট-বাজারে পথচারীদের মাঝে ইফতার বিতরণ কালিন সময়ে রাইসুল ইসলাম রাসেল তিনি বলেন, পবিত্র রমজানে পথচারী, রিকশা চালক ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ একটি পুণ্যময় কাজ।
অসহায় ও কর্মব্যস্ত মানুষের মুখে হাসি ফোটাতে আমার রাজনৈতিক অভিভাবক রাজশাহী-৩ (পবা- মোহনপুরের) অ্যাডভোকেট শফিকুল হক মিলন মাননীয় সংসদ সদস্য (এমপি) মহোদয়ের পরামর্শ ক্রমে এ মহৎ ও মানবিক উদ্যোগ নিয়েছি।

আমাদের মূল লক্ষ্য হচ্ছে: সারাদিন পরিশ্রম করা বা রাস্তায় থাকা সুবিধাবঞ্চিত ও সাধারণ পথচারীদের মঝে ইফতারের ব্যবস্থা করা।

ধর্মীয় ও মানবিক তাৎপর্য: রাসূলুল্লাহ (সা.)-এর বাণী অনুযায়ী, রোজাদারকে ইফতার করালে সমান সওয়াব পাওয়া যায় এবং জাহান্নাম থেকে মুক্তি মেলে, এটি সামাজিক দায়বদ্ধতা ও ভ্রাতৃত্ববোধের প্রতীক।

স্থান: রাস্তা, অটো-উল্কা সিএনজি স্টেশন, বাস টার্মিনাল এবং ব্যস্ত এলাকা প্রায় ৬ (ছয় শতাধিক) পথচারীদের হাতে
ইফতার সামগ্রী প্যাকেটের তুলে দেওয়া হয়েছে।

উক্ত পথচারীদের মাঝে ইফতার বিতরণ কালের শুরুতেই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, এ সময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো,
কেশরহাট পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খুশবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান আলী,
কেশরহাট পৌর যুবদল দলের আহ্বায়ক শাহিন আলম,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, কেশরহাট পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহরাব হোসেন, সদস্য সচিব সোহেল রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর কুদ্দুসসহ পৌর ও ওয়ার্ড বিএনপি সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে এবং সমাজে পারস্পরিক সহমর্মিতা আরও বৃদ্ধি পাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews