1. LIVE@dcbtv24.com : NEWS TV : NEWS TV
  2. info@www.dcbtv24.com : DCB TV24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

লবলংকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সবকারের নজরদারি প্রয়োজন

নিতু চৌধুরী, শ্রীপুর উপজেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
41

নিতু চৌধুরী, শ্রীপুর উপজেলা প্রতিনিধি 

গাজীপুরের শ্রীপুরের মাওনাতে অবস্থিত লবলং নদীটি একসময় ছিলো ময়লার ভাগাড়। খালের দু’ধারে ছিলো ময়লার স্তুপ। তবে পরিবেশবাদীদের সচেতনতামূলক কার্যক্রমে এবং সরকারি নানা উদ্যোগে এটি বারবার পরিষ্কার করা হয়েছে। লবলং এর সৌন্দর্য বৃদ্ধিতে, দখল ও দূষণ মুক্ত করতে অন্তর্বর্তী সরকাের সময়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক ফাইন্যান্স থেকে অর্থায়ন করা হলে সেটির কাজ শুরু হয় এবং জন মতামত নেওয়া হয়। জনগণ ও পরিবেশবাদীদের মতে, এখন কাজটির কোনো গতি দেখা যাচ্ছে না। দখল উচ্ছেদের জন্য ফ্যাক্টরিগুলোর লিস্ট থাকা সত্ত্বেও অবৈধ জায়গা দখল করে আছে ফ্যাক্টরিগুলো। পরিবেশবাদীরা বলছেন, প্রকল্পের অর্থায়নের ভিত্তিতে একটি স্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। বর্তমানে দেখা যায় মাওনা ব্রিজের নিচে নদীর দুইধারে আবারও ময়লার স্তুপ তৈরী হচ্ছে এবং ফসলি জমিতে দূষিত পানি আসায় জনগণের দুর্ভোগ বাড়ছে। সাথে সাথে খালটির পানি দূষনের ফলে এলাকায় পানি বাহিত রোগ বাড়ছে। যা জনগণের ভোগান্তি সৃষ্টি করছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে ব্যরিস্টার সজীব আহমেদ বলেন, ‘ এ বিষয়টি জানা ছিলো না এবং এখন এ বিষয়ে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। ‘
লবলং এর দূষণমুক্ত চলাচল নিশ্চিত করতে না পারলে এই এলাকায় পানি দূষণের কারনে সভ্যতা বিলুপ্ত হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ভূগর্ভস্থ পানি দূষণ বাড়ছে এবং সাথে সাথে কিডনি রোগ, গলবিল, অন্ত্র ও কোলন ক্যান্সার বাড়ছে। লবলংকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সবকারের নজরদারি প্রয়োজন বলে মনে করেন পরিবেশবাদীরা ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট