বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর কারাগারে কলম্বিয়া ওয়াশিং প্লান্ট লি: এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু নওগাঁয় অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রাণীনগরে খাস জায়গার গাছ কাটার বিষয়ে নিরব প্রশাসন মোটরসাইকেলের সাইলেন্সের বিকট শব্দ, কিশোরের ২০ হাজার টাকা জরিমানা নওগাঁর আঞ্চলিক হাঁস প্রজনন খামার নানা সমস্যায় জর্জরিত আ.লীগ সঙ্গীদের নিয়ে কার্যালয় দখলের অভিযোগ, ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওযায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

র‌্যাব-৫ এর অভিযানে ২ কেজি গাঁজাসহ ০১ জন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
184

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
সিপিসি-১, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপির ৫নং ওয়ার্ডস্থ সিংনগর হতে ০২ কেজি গাঁজাসহ মোঃ সুজন (২৭) নামের একজন মাদক কারবারিকে আটক করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়, ২০ মে ২০২৬ তারিখ র‌্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল সিপিসি-১, র‌্যাব ক্যাম্পের নিয়ন্ত্রাধীন এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার উদ্দেশ্যে বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন মনাকষা বাজার এলাকায় অবস্থান করাকালীন নিজস্ব গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপির ৫নং ওয়ার্ডস্থ সিংনগর সাকিনের ওয়াক্তিয়া মসিজিদের পিছনে বাদশার আম বাগানের ভিতর একজন ব্যক্তি অবৈধ মাদক নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য আভিযানিক দল সরকারী গাড়ীযোগে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে মাদক কারবারি ১) মোঃ সুজন (২৭), পিতা মোঃ ভাদু আলী, মাতা মোসাঃ সানাভান, সাং-পারচৌকা পশ্চিমপাড়া, ৫নং ওয়ার্ড, মনাকষা ইউপি, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে রাত্রি ৯.৩০ ঘটিকায় ঘটনাস্থলে আটক করা হয়। আটককৃত আসামির হেফাজত হতে তার হাতে থাকা বাজার করার ব্যাগের ভিতর হতে পলিথিনের প্যাকেটে রক্ষিত ০২(দুই) কেজি গাঁজা এবং মাদক কারবারিতে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews