বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা নাচোল থানায় বৃক্ষ রোপণ করেন–পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও প্রজেক্টরে প্রাথমিক শিক্ষা পদক প্রদর্শন​ কওমি মাদরাসা নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তে সত্য উদঘাটনের আহ্বান সৈয়দ শিব্বির আহমদ ( শিবলী)  সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসায় মেধাবীদের মাঝে নগদ বৃত্তি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু ​রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা পেলেন ৫০০ রোগী স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ

রূপগঞ্জে স্বাধীনতা দিবস উদযাপন: জামায়াতের র‌্যালি ও সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে
206

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার উত্তর ইউনিটের উদ্যোগে একটি র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র‌্যালিটি বৃহস্পতিবার কাঞ্চন পৌরসভার কালাদী মাদরাসার সামনে থেকে শুরু হয়ে কাঞ্চন বাজার প্রদক্ষিণ করে মায়ার বাড়ী বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
রূপগঞ্জ উত্তর থানার আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ র‌্যালি পূর্ব সমাবেশে বক্তব্যে বলেন, “প্রায় দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সৃষ্ট জুলাই বিপ্লব ও ৩৬ জুলাই, ৫ আগস্ট বিজয় অর্জনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করা হলো। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জন করাই ২০২৬ সালের স্বাধীনতা দিবসের অঙ্গীকার।”
সমাবেশে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা উত্তরের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক ডাঃ আব্দুল গাফফার মোল্লা, কাঞ্চন পৌরসভা আমীর সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেন, দাউদপুর ইউনিয়ন আমীর মোঃ কামরুজ্জামান কামাল, রূপগঞ্জ ইউনিয়ন আমীর মাওঃ আবু বকর সিদ্দিক দুলাল, উপজেলা কর্মপরিষদের সদস্যরা মাওঃ আব্দুল মাজেদ, মাওঃ হারুনুর রশীদ ভূইয়া, এডঃ ওসমান খাঁন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews